শেষ হচ্ছে সাধারণ ছুটি তবে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন – বাংলা নোটিশ

করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে’র পর আর বাড়ছে না। তবে করোনার কারণে ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনলাইনে প্রয়োজনীয় ক্লাস নিতে পারবে। আগামীকাল এ সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। ফলে টানা দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গুলো। এক্ষেত্রে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা সহ স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত ১৩ টি নিয়ম অবশ্যই মানতে হবে।

এছাড়া সাধারণ ছুটি উঠে গেলেও চলবে না গণপরিবহন, ট্রেন ও নৌযান। পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলায় কেউ যাতায়াত করতে পারবেন না, এজন্য থাকবে নিষেধাজ্ঞা এবং চেকিং পয়েন্ট গুলোতে অবলম্বন করা হবে অতিরিক্ত সাবধানতা।

কর্মস্থলে যাওয়ার জন্য ব্যাক্তিগত গাড়ি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় পরিবহন চলাচল করতে পারবে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে। এছাড়া বয়স্ক ও গর্ভবতী নারীরা অফিসে যোগ দেবেন না বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যে সীমিত পরিসরে সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। করোনা রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয় বলেও জানান তিনি।

দোকান পাট, ব্যবসা কেন্দ্র আগের মতো সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আবার করোনা পরিস্থিতিও অবনতি হচ্ছে। এই চিন্তা থেকেই সীমিত আকারে সব কিছু খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্রগুলো।

আপনার জন্য আরও কিছু খবর-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ