শিক্ষকদের এমপিও আবেদন যথা সময়ে নিষ্পত্তির নির্দেশ – মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি স্কুল ও কলেজ সমূহের নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিও আবেদন যথা সময়ে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে অধিদপ্তর। মাউশি ওয়েবসাইটে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশের আলোকে শিক্ষকদের এমপিও আবেদন যথা সময়ে নিষ্পত্তি ও অগ্রায়নের এই নির্দেশনা প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ০৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি আলোকে অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ মোর্তজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,

এম.পি.ও. ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিধি মােতাবেক নিয়ােগপ্রাপ্ত ও যােগ্য শিক্ষক-কর্মচারীগণের MPO (Monthly Pay Order) তাঁদের জীবন জীবিকা ও শিক্ষার্থীদের পাঠদানে মনােনিবেশের সাথে ওতপ্রােতভাবে সম্পৃক্ত।

কিন্তু কোনাে কোনাে উপজেলা/থানা/জেলা/অঞ্চল থেকে এম.পি.ও’র সাথে সংশ্লিষ্ট নয় এমন কাগজপত্র চেয়ে অথবা যৌক্তিক কারণ ব্যতিরেকে শিক্ষক-কর্মচারীদের অনলাইনে দাখিলকৃত এম.পি.ও. ফাইল অগ্রগামী/নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হচ্ছে যা কাম্য নয়।

তৎপ্রেক্ষিতে, অনলাইনে দাখিলকৃত শিক্ষক-কর্মচারীগণের এম.পি.ও. ভুক্তির আবেদন অগ্রগামী/নিষ্পত্তি করতে নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হলাে :

২. সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার/জেলা শিক্ষা অফিসার/উপ-পরিচালক পরিচালক বিধি মােতাবেক নিয়ােগপ্রাপ্ত ও যােগ্য শিক্ষক-কর্মচারীদের

অনলাইনে এম.পি.ও.ভুক্তির আবেদন নিজ নিজ পর্যায় থেকে সর্বোচ ০৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রগামী করবেন।

অনলাইনে প্রাপ্ত আবেদন যথাসময়ে নিস্পত্তি/অগ্রগামী করা সম্ভব না হলে তার সুনির্দিষ্ট যৌক্তিক কারণ থাকতে হবে এবং তা ব্যাখ্যা করতে হবে।

৩. যৌক্তিক কারণ ছাড়া এম.পি.ও. ভুক্তির আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি/অগ্রগামী না করে অনৈতিকভাবে সম্পৃক্ত হয়ে দীর্ঘসূত্রিতার প্রমাণ পেলে

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারজেলা শিক্ষা অফিসার/উপ পরিচালক/পরিচালক এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. এম.পি.ও সংক্রান্ত ম্যানেজিং কমিটির/পরিচালনা কমিটির সভা আহবান, রেজুলেশন লেখা/স্বাক্ষর এবং নিয়ােগ সংক্রান্ত কাজে সভাপতি অনৈতিকভাবে সম্পৃক্ত থাকলে

এবং দীর্ঘসূত্রিতার প্রমাণ পেলে তাঁকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি/পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতিসহ সভাপতির পদ শূন্য ঘােষণা করা হবে এবং বিধি মােতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হলাে।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং আমাদের বাংলা নোটিশ ডট কম প্রতিদিন অন্তত একবার ভিজিট করুন।

ওয়েবসাইটে প্রকাশিতি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ