শর্তসাপেক্ষে নোয়াখালী জেলার ৬৬ টি বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন – কুমিল্লা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শর্তসাপেক্ষে নোয়াখালী জেলার ৬৬ টি বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন করে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।

২৪ ডিসেম্বর ২০২০ শর্তসাপেক্ষে নোয়াখালী জেলার ৬৬ টি বিদ্যালয় স্বীকৃতি নবায়ন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম স্বাক্ষরিত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বীকৃতি নবায়ন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য নোয়াখালী জেলার ৬৬ টি বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের তালিকা এবং অনুসরণীয় শর্তসমূহ দেওয়া হল।

নতুন স্বীকৃতিপ্রাপ্ত নোয়াখালী জেলার বিদ্যালয় সমূহের অনুসরণীয় শর্তসমূহ হল:

১. স্নাতক পাস শিক্ষকগণকে পর্যায়ক্রমে বিএড প্রশিক্ষণে প্রেরণ করতে হবে।

২. সহ-পাঠ্যক্রম কার্যক্রম জোরদার করতে হবে ।

৩. জেএসসি পরীক্ষায় ন্যূনতম ৮০% উত্তীর্ণ ফলাফল অর্জন করতে হবে।

৪. পাঠপরিকল্পনা অনুসরণপূর্বক শিক্ষকগণকে প্রাকপ্রস্তুতি গ্রহণ করে শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে।

৫, বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীদের নিয়মিত ব্যবহারিক ক্লাশ নিশ্চিত এবং বৈজ্ঞানিক যন্ত্রেপাতি যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে ।

৬. বিদ্যালয়ের পাঠাগারের উন্নয়ন এবং ছাত্র/ছাত্রীদের মধ্যে নিয়মিত পাঠাভ্যাসের মনােভাব গড়ে তুলতে হবে।

৭. বিদ্যালয়ের চারপাশে কমপক্ষে ১০০টি ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরােপন করে যথাযথ পরিচর্যার ব্যবস্থা করতে হবে।

৮, এসএস সি পরীক্ষায় ন্যূনতম ৮০% পরীক্ষার্থী পাস করার প্রচেষ্টা চালাতে হবে।

৯, রাষ্ট্রীয় ও সরকার ঘােষিত দিবসসমূহ যথাযথভাবে পালন করতে হবে।

১০, বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

১১. শিক্ষার্থীদেরকে বেত্রাঘাত থেকে বিরত থাকতে হবে।

১২. বাধ্যতামূলকভাবে বয়স্কাউট/গার্লস গাইড/ রেড ক্রিসেন্ট দল গঠন করতে হবে।

১৩, বিদ্যালয়কে অবশ্যই কম্পিউটার সংগ্রহ ও ইন্টারনেট সংযােগ গ্রহণ করতে হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের যেকোন বিজ্ঞপ্তি, ঘোষনা ও তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

কুমিল্লা বোর্ডের জনপ্রিয় সেবা সমূহ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ