লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন – ৭ম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ সপ্তম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৫ম এসাইনমেন্ট লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা নিয়ে আলোচনা করবো; ৭ম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ৫ম এসাইনমেন্ট এর লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা দেখো এবং নিজের মত করে লিখে নাও-

লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা হলো

১. পূজার স্থান:

সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজার লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয়।

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষ্মী পূজা করা হয়। ‌এ লক্ষ্মী পূজা কোজাগরী পুজা নামে পরিচিত।

২. দেবীর প্রতিমা:

দেবী লক্ষ্মী শ্রী হিসেবে অভিহিত। কেননা তিনি সৌন্দর্য স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী। দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং দুই হাত বিশিষ্ট।

তিনি পদ্ম ফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর, সাদা, উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী ও সম্পদের দেবী।

আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর আর এই সম্পদ গুলোর মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা, শুদ্ধতা ইত্যাদি।

৩. উপাচার সমূহ:

উপাচার শব্দের অর্থ উপকরণ: লক্ষী পুজা পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচারে করা হয়ে থাকে।

পূজার মৌলিক নীতি হিসেবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রনাম মন্ত্র পাঠ করা হয়।

৪. পূজা পদ্ধতি:

যেকোনো পূজা করতে পূজা বিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে আজ মন থেকে শুরু করে পঞ্চ দেবতার পূজা করতে হয়।

অতঃপর লক্ষীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে লক্ষ্মী পূজা করা হয়।

৫. পুষ্পাজতলীর মন্ত্র:

ওঁ নমস্তে সর্বভূতানাং বারদাসি হরিপ্রিয়ে
যা গতিস্তৎ প্রান্রানাং, সা মে ভূয়াত্ত্বদর্চনাৎ

সরলার্থ: হে হরি প্রিয়া, তুমি সকলের বড় দিয়ে থাকো। তোমার আশ্রিতদের যে গতি হয়, তোমার অর্চনার দ্বারা আমারও যেন তা হয়। তোমাকে নমস্কার।

৬. লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব:

প্রতিটি হিন্দু পরিবারের লক্ষ্মী পূজা করা হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজনে এ পূজা করা হয়। লক্ষীদেবী ধন সম্পদ দান করেন। পূজার মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজা রিকে অশান্ত করে তোলে।

এই ছিল তোমাদের ৭ম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৫ম এসাইনমেন্ট এর উত্তর লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন;

৭ম শ্রেণির ৫ম এসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:

এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে  [Join Now]

আপনার জন্য আরও কিছু তথ্য:

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

  1. লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজা রিকে অশান্ত করে তোলে।

    এখানে অশান্ত না শান্ত হবে

    লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব ও পূজারীকে শান্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ