মাল্টিমিডিয়া ক্লাশের সর্বোচ্চ ব্যবহার ও অনলাইন ক্লাস ড্যাশবোর্ডে এন্ট্রি নির্দেশ

মাল্টিমিডিয়া ক্লাশের সর্বোচ্চ ব্যবহার ও অনলাইন ক্লাস ড্যাশবোর্ডে এন্ট্রি নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৮/০৩/২০২১ মাল্টিমিডিয়া ক্লাশ রুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং বিষয় শিক্ষক কর্তৃক গৃহীত ক্লাস এমএমসি (MMC) ড্যাশবাের্ডে এন্ট্রি নিশ্চিতকরণ সংক্রান্ত এই নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

মাল্টিমিডিয়া ক্লাশ রুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং বিষয় শিক্ষক কর্তৃক গৃহীত ক্লাস এমএমসি (MMC) ড্যাশবাের্ডে এন্ট্রি নিশ্চিতকরণ বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়-

কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হলেও অনলাইনে গৃহীত ক্লাসের তথ্য যথাযথভাবে ড্যাশবাের্ডে এন্ট্রি করা হচ্ছে না।

বিগত ২৮/০২/২০২১ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক ৮ম সভার ক্রমিক-১ এর সিদ্ধান্ত মােতাবেক আগামীতে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সাথে সাথে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তা যথাযথভাবে ড্যাশবাের্ডে এন্ট্রি করতে হবে।

এমতাবস্থায়, আগামীতে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সাথে সাথে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং সরাসরি মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য এমএমসি (MMC) অ্যাপ এর মাধ্যমে (http://mmcm.gov.bd) ড্যাশবাের্ডে এন্ট্রি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়ােজনীয় উদ্যোগ গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

উল্লেখ্য যে, স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর পূর্ব পর্যন্ত অনলাইনে গৃহীত শ্রেণি কার্যক্রমের তথ্য নিয়মিত এমএমসি (MMC) ড্যাশবাের্ডে এন্ট্রি করতে হবে।

মাল্টিমিডিয়া ক্লাশের সর্বোচ্চ ব্যবহার ও অনলাইন ক্লাস ড্যাশবোর্ডে এন্ট্রি নির্দেশ

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ