একাডেমিক

মানব শরীরে যৌগিক পদার্থের মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৯ম শ্রেণি দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ রসায়ন এর উত্তর (মানব শরীরে যৌগিক পদার্থের মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর) সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৯ম শ্রেণির দ্বাদশ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর- মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখ।

মূল্যায়নের লক্ষ্যে প্রকাশিত নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট যথাযথ নিয়ম অনুসরণ করে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে শিক্ষার্থীরা। শিক্ষকদের মূল্যায়ন করে যথাযথ নিয়ম সংরক্ষণ করবেন। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৯ম শ্রেণি দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ রসায়ন এর বাছাইকরা সমাধান– মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন।

নবম শ্রেণি ২০২১ দ্বাদশ সপ্তাহ রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

নবম শ্রেণি ২০২১ দ্বাদশ সপ্তাহ রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখ;

নির্দেশনা:

তিনটি যৌগিক পদার্থের নাম নির্বাচনে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিবে। এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারো।

৯ম শ্রেণি ২০২১ দ্বাদশ সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্টের বাছাইকরা উত্তর

মানব শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। যার মধ্যে মৌলিক এবং যৌগিক উভয় পদার্থ বিদ্যমান। যৌগিক পদার্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য তিনটি পদার্থ হল-

  • ১) পানি (H2O) যা মানুষের শরীরের বেশিরভাগ অংশ জুড়ে থাকে।
  • ২) কার্বোহাইড্রেট ( সরল উপাদান হিসেবে গ্লুকোজ C6H12O6), মানুষের শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে।
  • ৩) কার্বন-ডাই-অক্সাইড (CO2) যা মানুষের শরীরে বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হয় । এবং নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়।

মানব শরীরে যৌগিক পদার্থের মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর

নিচে যৌগিক পদার্থের নাম, সংকেত এবং মৌলের প্রতীক,পারমাণবিক ভর ও যৌগের আণবিক ভর হিসাব করা হল :

১/ পানি ( H2O) :

যেখানে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান। মৌলগুলো হলো হাইড্রোজেন, অক্সিজেন।

H2O এর আণবিক ভর = হাইড্রোজেনের পারমাণবিক ভর x 2 + অক্সিজেনের পারমাণবিক ভর

= 1 x 2 + 16

= 18 gm

সুতরাং, পানির আণবিক ভর 18 gm.

২/ কার্বোহাইড্রেট (C6H12O6):

(সরল উপাদান হিসেবে গ্লুকোজ) যেখানে 6 টি কার্বন পরমাণু, 12 টি হাইড্রোজেন পরমাণু এবং 6 টি অক্সিজেন পরমাণু বিদ্যমান। মৌল গুলো হল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।

C6H12O6 এর আণবিক ভর = কার্বনের পারমাণবিক ভর x 6 + হাইড্রোজেনের পারমাণবিক ভর x 12+ অক্সিজেনের পারমাণবিক ভর x 6

= 12 x 6+1 x 12 + 16 x 6

= 180 gm

সুতরাং, গ্লুকোজ এর আণবিক ভর 180 গ্রাম l

৩/ কার্বন ডাই অক্সাইড (CO2) :

যেখানে একটি কার্বন পরমাণু , দুইটি অক্সিজেন পরমাণু রয়েছে। মৌল গুলো হল কার্বন এবং অক্সিজেন।

CO2 (কার্বন ডাই অক্সাইড) যৌগটির আণবিক ভর =12.0107 × 1 + 15.994 × 2

= 43.9987 gm

সুতরাং, কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর 44 গ্রাম

এই ছিল তোমাদের ৯ম শ্রেণি দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ রসায়ন এর বাছাইকরা সমাধান– মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন।

আরো দেখুন-

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লে-স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

দ্বাদশ সপ্তাহে ৯ম শ্রেণির অন্যান্য বিষয়ের উত্তর

[ninja_tables id=”10691″]

সকল স্তরের সব সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহের বাছাই করা উত্তরসমূহ দেখার জন্য নিচের বাটনে ক্লিক করে বাংলাদেশের সেরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তথ্য পাওয়ার গ্রুপে যোগ দিন। এখানে দেশের সকল প্রান্তের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিয়মিত আলোচনার মাধ্যমে তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করছেন। 

সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে একটি সেরা এসাইনমেন্ট তৈরি করার জন্য সুযোগটি গ্রহণ করুন আপনিও-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ