ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি

৭ম শ্রেণির বন্ধুদের জন্য আজ ৭ম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের নির্ধারিত কাজ ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি নিয়ে আলোচনা করবো; আজকের আলোচনায় তোমরা ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি লিখে এস্যাইনমেন্ট সম্পন্ন করতে পারবে।

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

মনে কর, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।

উত্তর: ব্যক্তিগত চিঠির মূল কাঠামো পাঁচটি অংশে বিভক্ত যথা-

  • ১. শিরোনাম,
  • ২. সম্ভাষণ,
  • ৩. মূল পত্রাংশ,
  • ৪. পত্র সমাপ্তি ও বিদায় সম্ভাষণ,
  • ৫. নাম-স্বাক্ষর,
  • ৬. প্রেরক ও প্রাপক এর নাম ও ঠিকানা

করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি:

কান্দিরপাড়, কুমিল্লা
তারিখ: ৫-১২-২০২০ ইং

প্রিয় নাফিস,

প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ তোমার হাতে লেখা চিঠি পেলাম। তুমি ভালো আছো জেনে আমি অত্যন্ত আনন্দিত ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একটি অত্যন্ত বেদনার খবর দেয়ার জন্য আজ তোমাকে লিখতে বসেছি।

তুমি জেনে খুবই কষ্ট পাবে যে, আমার বন্ধু সাজিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সম্প্রতি তার করোনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তার এই আকস্মিক দুঃসংবাদ আমাদের অনেক কষ্ট দিয়েছে। সাজিদের বড় ভাই প্রবাসী ছিলেন। তিনি দেশে ফিরেছেন কয়েকদিন আগে।

পরে জানতে পারা যায়, সাজিদের ভাইয়ের থেকেই সাজিদের শরীরে করোনাভাইরাস প্রবেশ করেছে। সাজিদ এখন আইসোলেশনে আছে। অনেকদিন সাজিদ এর সাথে দেখা করতে পারছি না।

বলা যায়, এখন সে একঘরে হয়ে আছে। ফোনালাপে জানতে পারি, সাজিদ এখন অত্যন্ত অসুস্থ।

তার মা অনেক কান্নাকাটি করছিল। আন্টিকে কোনমতে সান্ত্বনা দিয়েছি। সাজিদের সুস্থতা কামনা করছি। লিখতে পারছি না বন্ধু।

আজ আর নয়। সাজিদের জন্য দোয়া করো। তুমি নিজেও অনেক সতর্ক থেকো।

ইতি

তোমার বন্ধু নাফিস

চিঠি লেখা শেষে খাম আঁকতে হয়।

তোমাদের জন্য এই টিউনটি পাঠিয়েছে, খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ

৭ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:

শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে

JOIN BANGLANOTICE FACEBOOK GROUP

Subscribe YouTube Channel

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ