নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতিপত্র

সিটিজেন চার্টার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক স্বীকৃত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পত্রের অনুলিপি নিম্নে পেশ করছি।
রেগুলেটরি বডি হিসেবে বোর্ডগুলো মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ করে থাকে । কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লার আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে সযত্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে।

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পত্রের প্রাপ্তিস্থান ও এ সংক্রান্ত যাবতীয় তথ্যের প্রাপ্তিস্থান :

www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।

সিটিজেন চার্টার কুমিল্লা সম্পর্কিত সেবার নামঃ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি।

সেবা প্রদানে সর্বোচ্চ সময়ঃ ৪ (চার) মাস।

প্রয়োজনীয় কাগজপত্রঃ বোর্ড রেজুলেশান/প্রবিধানমালা/সরকারি নীতিমালার আলোকে-

  • ১) বিদ্যালয়ের নামে শর্তমুক্ত জমির দলিল, খারিজ, অখন্ড সনদ ও নাম খারিজ পর্চা।
  • ২) হালসন নাগাদ খাজনা পরিশোধের রশিদ।
  • ৩) শিক্ষক-কর্মচারীর নামের তালিকা, নিবন্ধনকৃত/ইনডেক্সধারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও সনদপত্র।
  • ৪) এলাকার জনসংখ্যা সনদপত্র।
  • ৫) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীর তালিকা ও অনাপত্তিপত্র (স্ব স্ব বিদ্যালয় প্যাডে)।
  • ৬) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের দূরত্ব সনদ।
  • ৭) শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা ও লাইব্রেরীতে ১,০০০ বইয়ের তালিকা।
  • ৮) সংরক্ষিত তহবিলে নিম্নমাধ্যমিক পর্যায়ে ৩০,০০০/- টাকা এবং মাধ্যমিকে ৫০,০০০/- টাকা ও সাধারণ তহবিলে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে ৩০,০০০/- টাকা জমার সনদ।
  • ৯) নির্বাহী কমিটি কমিটির রেজুলেশনের কপি।
  • ১০) জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে অনাপত্তিপত্র।
  • ১১) ফি বাবদ ৭,০০০/- (সাতহাজার) টাকা জমাদানের রশিদ।
  • ১২) ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
  • ১৩) প্রবিধানমালার আলোকে ব্যক্তি নামে বিদ্যালয়ের নামকরণ বাবদ নিম্ন মাধ্যমিকের জন্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং মাধ্যমিকের জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা বিদ্যালয় তহবিলে দেয়ার ব্যাংক সনদ।

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থানঃ

www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :

৭,০০০/- (সাতহাজার) টাকা মাত্র। অনলাইনে সোনালী সেবার মাধ্যমে অথবা সোনালী ব্যাংক থেকে সচিব শিক্ষাবোর্ড, কুমিল্লা বরাবর পে-অর্ডার/ডিডি সংগ্রহপূর্বক বোর্ডের হিসাব শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ই-মেইলঃ

বিদ্যালয় শাখা
বিদ্যালয় পরিদর্শক
কক্ষ নং- ১০৫
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৭০০
e-mail : azharulislamliton1980@gmail.com

ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল :

চেয়ারম্যান
কক্ষ নং- ৩০১
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৩২৮
e-mail : comillaboard@gmail.com
আরো দেখুন :
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ