নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া

আজ নবম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট এর নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। তোমাদের নবম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট সমাধান করতে নবম রসায়ন ৪র্থ এসাইনমেন্ট – রাসায়নিক বিক্রিয়া আর্টিকেলটি পড়ে নাও-

এই পোস্ট থেকে তোমরা নিন্মোক্ত প্রশ্নের উত্তর করতে পারবে-

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

(ক) কাপড় কাঁচার সােডার জলীয় দ্রবণ + লেবুর রস =?

(খ) ডিমের খােসা + লেবুর রস =? উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন কর এবং নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:

  • ১। রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন কর।
  • ২। বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা কর।

চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক-

১. রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি নিম্নরুপ-

  • ১. 3Na2CO3 + 2C6H8O7 →   3CO2 + 3H2O + 2Na3C6H5O7
  • ২. 3CaCO3 + 2C6H8O7 →   3CO2 + 3H2O + Ca3(C6H5O7)2

২. বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা করা হলো-

প্রথম বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কাপড় কাচার সোডা এবং লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে কাপড় কাচার সোডা (Na2CO3 ) হলো ক্ষার, লেবুর রস (C6H8O7 ) হলো এসিড।

আমরা জানি, একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি  উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।

কাচার সোডা ও লেবুর রস এর বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট (Na3C6H5O7 ) লবণ ও পানি উৎপন্ন হয়। অতএব, বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।

দ্বিতীয় বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ডিমের খোসা এবং লেবুর রস রয়েছে। এগুলোর মধ্যে ডিমের খোসা (CaCO3) হলো ক্ষার, লেবুর রস (C6H8O7 ) হলো এসিড।

আমরা জানি, একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি  উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। কাচার সোডা ও লেবুর রস এর বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইট্রেট (Ca3(C6H5O7 )) লবণ ও পানি উৎপন্ন হয়।

অতএব, এই বিক্রিয়াটিও একটি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলা হয়।

এই ছিল তোমাদের জন্য নবম শ্রেণির ৪র্থ এসাইনমেন্ট এর রসায়ন বিষয়ের উত্তর;

এটি পাঠিয়েছে- খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ

নবম শ্রেণির চতুর্থ এসাইনমেন্ট এর অন্যান্য বিষয়ের উত্তর:

তোমাদের এস্যাইনমেন্ট সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক গ্রুপে জয়েন করো <Join Now>; গ্রুপে দেশের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে।

প্রতি সপ্তাহের এস্যাইনমেন্ট তোমার ফেসবুক ওয়ালে পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখো;

ইউটিউবে বিভিন্ন তথ্য পেতে বাংলা নোটিশ এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

  1. 2য় বিক্রিয়া র last এর দিকে কাপড় সোডার বদলে ডিমের খোসা হবে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ