ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ০১ (এক) টি স্থায়ী সহকারী অধ্যাপকের শূন্য পদ পূরণের জন্য

রেজিস্ট্রারের দফতর হইতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের

নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ফলাফল Dhaka University (DU) Admission Result দেখুন খুব সহজে।

বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

সহকারি অধ্যাপক পদের জন্য যোগ্যতা:  প্রার্থীদের এস.এস.সি /সমমান এবং

এইচ.এস.সি/সমমান পরীক্ষায় জি.পি.এ/সি. জি.পিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৪.২৫ অর্জিত ফলাফলসহ

এল.এল.বি. (অনার্স) এবং এল.এল.এম পরীক্ষায় প্রথম শ্রেণী/সি.জি.পি.এ ৪.২৫ স্কেলে

৩.৫০ অথবা বিদেশী কোন বিশ্ববিদ্যালয় হইতে সমমানের ডিগ্রী থাকিতে হইবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃত

আইন গবেষণা জার্নালে ন্যূনতম ৩ (তিন) টি গবেষণামূলক প্রকাশনা থাকিতে হইবে।

শিক্ষক হিসাবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ

করিয়া ছাত্র/ছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড

পরিচালনায় বিশেষ অবদানও যোগ্যতা হিসাবে গণ্য করা হইবে।

অন্যান্য যোগ্যতা সমান থাকিলে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে

অর্জিত পিএইচ.ডি. ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যাইতে পারে।

উক্ত পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের

পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ৮ (আট) কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট

পৌঁছাইতে হইবে। প্রত্যেক কপির সহিত সার্টিফিকেট, মার্কশিট এবং অভিজ্ঞতার

প্রমানপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করিতে হইবে। চাকুরীরত প্রার্থীদেরকে

অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করিতে হইবে।

দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ২০/১২/২০২০।

পিএফ-২৬০-১৮৫১/২০২০ (৪”×৩)

সরকারি চাকুরির বিজ্ঞপ্তি: দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রায় প্রতিদিন-ই চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সঠিক সময়ে চাকুরির বিজ্ঞপ্তিগুলো না পাওয়ার কারণে অনেকেই চাকুরির আবেদনগুলো করতে পারেনা। আপনাদের সুবিদার্থে বাংলা নোটিশ ডট কম দেশের সকল সরকারি বেসরকারি দপ্তরের চাকুরির বিজ্ঞপ্তি গুলো নিয়মিত প্রকাশ করে থাকে। সঠিক সময়ে চাকুরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ