টিকটকে কত ফলোয়ারে আয় কেমন

টিকটক একঝাঁক নতুন ডিজিটাল তারকা তৈরি করেছে ঠিকই, তবে প্ল্যাটফর্মটি থেকে সরাসরি আয়ের পথ এখনো সহজ হয়নি। টিকটকে কত ফলোয়ারে আয় কেমন তা জানবো আজকে। মন দিয়ে পড়ুন কাজে আসবে।

ইউটিউব বা ফেসবুকে যেমন বিজ্ঞাপনী আয়ের একটি অংশ ভিডিও নির্মাতা পেয়ে থাকেন, টিকটকে তেমন নয়।

এর বদলে ‘ক্রিয়েটর ফান্ড’ গঠন করেছে প্রতিষ্ঠানটি। অন্তত এক লাখ ফলোয়ার বা অনুসারী আছে এমন টিকটক ব্যবহারকারীরা তাঁদের ভিডিওর জন্য ওই তহবিল থেকে অর্থ পেয়ে থাকেন।

টিকটকে কত ফলোয়ারে আয় কেমন

প্রেস্টন সিও ভিডিও তৈরি করেন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে। টিকটকে তাঁর অনুসারী প্রায় ১৬ লাখ। গত জানুয়ারি থেকে মে পর্যন্ত ক্রিয়েটর ফান্ড থেকে তিনি মোট ১ হাজার ৬৬৪ ডলার পেয়েছেন।

বিজনেস ইনসাইডারকে তিনি বলেছেন, টিকটক অ্যাকাউন্ট থেকে দিনে তিনি ৯ থেকে ৩৮ ডলার পর্যন্ত পেয়েছেন।

টিকটকের ক্রিয়েটর ফান্ড থেকে ভিডিও নির্মাতাদের আয় খুব বেশি না হওয়ায় অনেকেই নানা ব্র্যান্ডের প্রচারণায় কাজ করেন।

সিও বলেছেন, টিকটকে প্রতি স্পনসর্ড বা বিজ্ঞাপনী পোস্টের জন্য তিনি ৬০০ ডলার নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের আটলান্টার সিম্ফনি ক্লার্ক এর আগে বিজনেস ইনসাইডারকে বলেছিলেন, তিনি টিকটকে প্রতি বিজ্ঞাপনী পোস্টের জন্য ৩৫০ থেকে ৬০০ ডলার পর্যন্ত নেন। তাঁর ফলোয়ার-সংখ্যা দুই লাখের আশপাশে।

টিকটকে আয়ের আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ভিডিওতে গানের প্রচার করা।

বিশেষ করে নতুন গান দ্রুত ভাইরাল করার জন্য সংগীত প্রযোজনা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো টিকটক তারকাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি,

উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন;

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

টিকটকে কত ফলোয়ারে আয় কেমন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ