একাডেমিক

ভালো বীজ উৎপাদন করার শর্ত ও কৌশল এবং মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য

সপ্তম শ্রেণি ১৪তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে আজকের আর্টিকেল। কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট সকল তথ্য জানতে পারবেন আজকের আলোচনায়। অ্যাসাইনমেন্টের নির্ধারিত বিষয়- গ্রামের শিক্ষিত যুবক জহির ভালাে বীজ উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি মানসম্মত বীজ উৎপাদনের কৌশল অবলম্বন করলেন। উপরােক্ত তথ্যের আলােকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও। ভালো বীজ উৎপাদন করার শর্ত ও কৌশল এবং মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সপ্তম শ্রেণি ১৪তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট

বিষয়: কৃষি শিক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

গ্রামের শিক্ষিত যুবক জহির ভালাে বীজ উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি মানসম্মত বীজ উৎপাদনের কৌশল অবলম্বন করলেন। উপরােক্ত তথ্যের আলােকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।

১। মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে সকল শর্ত পালন করতে হবে সেগুলাের নাম উল্লেখ কর।

২। জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কী?

৩। তিনি কী কারণে রগিং করেছিলেন?

৪। ভালাে ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন?

৫। মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য কী?

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ২০২১ শিক্ষাবর্ষের কৃষি শিক্ষা পাঠ্যবই এ প্রদত্ত দ্বিতীয় অধ্যায়ের পাঠ-৫ ও ৬ থেকে সহায়তা নেওয়া যেতে পারে।

২. এছাড়াও বিষয় শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট ও কৃষি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের সহায়তা নেওয়া যেতে পারে।

সপ্তম শ্রেণি ১৪তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান

ভালো বীজ উৎপাদন করার শর্ত ও কৌশল এবং মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য

১. মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে সকল শর্ত পালন করতে হবে

মান সম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে সকল শর্ত পালন করতে হবে তা নিম্নরূপঃ

১। বীজের বিশুদ্ধতা সংরক্ষণ

২। বীজ ফসলের পৃথকীকরন

৩। বীজ শোধন

৪।বীজ বপন পদ্ধতি

৫। রগিং

৬। আন্তঃ পরিচর্যা

  • ক. বীজের জমি আগাছামুক্ত রাখতে হবে।
  • খ. ফাসময়ে কীটপতঙ্গ দমন করতে হবে।
  • গ. পরিমাণমতো পানি সেচ দিতে হবে

৭ । বীজ ফসল কর্তন

৮। বীজ শুকানো ও সংরক্ষণ

২. জহিরের বীজ বপনের জমি পৃথক রাখার কারণ

বীজ ফসলের পৃথকীকরণ : বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামই পৃথকীকরণ। নিরাপদ দূরত্ব বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না। তাই বীজ ফসলের চারদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের অতিরিক্ত চাষ করতে হয়। এতে পর-পরাগায়নের সম্ভাবনা থাকে না।

৩. তিনি যে কারণে রগিং করেছিলেন

রগিং : বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং একটি জরুরি কাজ। রগিং অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা। ফুল আসার আগেই অনাকাঙ্ক্ষিত গাছ রগিং করা ভালো।

৪. ভালো ফসল উৎপাদনের জন্য জহির যে ধরনের যে ধরনের বীজ ব্যবহার করবেন

ভালাে ফসল উৎপাদনের জন্য জহির মানসম্মত উচ্চফলনশীল বীজ ব্যবহার করবে। যা নিচের ধাপগুলোর মাধ্যমে উৎপাদিত হয়।
যথা-

  • ১) মৌল বীজ
  • ২) ভিত্তি বীজ
  • ৩) প্রত্যয়িত বীজ।

৫.মৌল বীজ ও ভৌত বীজের পার্থক্য

মৌল বীজ : উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ বংশগত গুণাগুণ সম্পন্ন যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে। মৌল বীজ সাধারণত কম পরিমাণে উৎপাদন করা হয়। এ বীজ বিক্রয়যোগ্য নয়।

ভিত্তি বীজ : বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে মৌল বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয় তাকে ভিত্তি বীজ বলে।

এটিই তোমাদের সপ্তম শ্রেণি ১৪তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধানগ্রামের শিক্ষিত যুবক জহির ভালাে বীজ উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি মানসম্মত বীজ উৎপাদনের কৌশল অবলম্বন করলেন। উপরােক্ত তথ্যের আলােকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও। ভালো বীজ উৎপাদন করার শর্ত ও কৌশল এবং মৌল বীজ ও ভিত্তি বীজের পার্থক্য।

আরো দেখুন-

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

৭ম শ্রেণি ১৪তম সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান

[ninja_tables id=”11673″]

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ