একাডেমিক

খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ

এসএসসি ২০২১ সালের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ২০২১ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ সংক্রান্ত একটি আর্টিকেল নিয়ে এলাম। আশা করছি এটি অনুসরণের মাধ্যমে তোমরা ২০২১ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে।

২০২১ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান

এসএসসি ২০২১ ষষ্ঠ সপ্তাহের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেন্ট : খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ;

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি) :

১. প্রথমে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ৬৬-৬৭, ৭৬-৮১ পৃষ্ঠা পাঠ করতে হবে।

খেলার উপকরণ :

২. নিচের তালিকাটি লক্ষ্য করতে হবে (এই তালিকা অ্যাসাইনমেন্টে ওঠানাের প্রয়ােজন নেই) :

৩. এই তালিকার মতাে করে ১৫ টি কার্ড বানাতে হবে। কার্ডের একপাশে থাকবে; উপাদানের নাম এবং ক্রমিক নং অপর পাশ ফাঁকা থাকবে; কার্ডগুলাের একপাশ থেকে যেন অন্যপাশের লেখা পড়া না যায়; কার্ডগুলাে উল্টে রাখলে যেন একটা অন্যটার থেকে পৃথক করা না যায়;

৪. একটি এ-ফোর বা অনুরূপ আকারের সাদা পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক বানাতে হবে, পরের পৃষ্ঠায় উল্লিখিত উদাহরণ অনুসারে; শুরুতে সেখানে কোনাে ATP সংখ্যা বা X, Y, Z এর অবস্থান সংখ্যা থাকবে না। খেলার বাের্ডে শূন্য থেকে পনের পর্যন্ত সংখ্যাগুলাে থাকবে, তবে X, Y, Z লেখা থাকবে না;

৫. একটি খুঁটির প্রয়ােজন হবে যেটি একটি অ্যামিবা নির্দেশ করবে; খেলার বাের্ডের ঘরগুলােতে রাখা যাবে এমন যেকোনাে জিনিস (যেমন: একটি বােতাম, ইট বা পাথরের টুকরা, পয়সা/কয়েন ইত্যাদি) ঘুটি হিসেবে ব্যবহারযােগ্য;

খেলার নিয়ম:

৬. উল্লিখিত ১৫ টি কার্ড থেকে লটারি করে ৩ টি কার্ড একবারে বেছে নিতে হবে; সেই কার্ড তিনটিতে লেখা উপাদান তিনটির সমতুল্য ATP এর সংখ্যা হবে যথাক্রমে A, B, C এর মান (ক্রমিক নং এর উর্ধ্বক্রম অনুসারে); এই তিনটির ATP মানের যােগফল হলাে E, যতটা শক্তি নিয়ে অ্যামিবা খেলা শুরু করবে;

৭. কার্ড তিনটির ক্রমিক নং এর মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর (ATP মান নয়) লক্ষ্য করতে হবে; খেলার বাের্ডে সেই দুটি নম্বর বিশিষ্ট ঘরে যথাক্রমে X ও Z লিখতে হবে; অপর কার্ডটিতে যে ক্রমিক নম্বর আছে, খেলার বাের্ডে সেই একই নম্বর বিশিষ্ট ঘরে Y লিখতে হবে; এখানে X ও Z হলাে অ্যামিবার দুটি খাদ্য যাদের খাদ্যমান যথাক্রমে A ও D, যেখানে D হলাে B ও C এর ATP মানের যােগফল; আর Y হলাে বিরূপ পরিবেশ, অ্যামিবা যেখানে গেলে একবারে E পরিমাণ শক্তি খরচ হয়ে যায়;

৮.খেলার বাের্ডের শূন্য ঘরে অ্যামিবা ঘুটি রাখতে হবে। সেখান থেকে শিক্ষার্থীর পছন্দ অনুসারে প্রতি চাল বা ধাপে পাশাপাশি কিংবা লম্বালম্বি এক ঘর যেতে পারবে, তবে কোনাকুনি যাবে না; যে ঘরে একবার বসেছে, পরের কোনাে দানে সেই ঘরে ফেরা যাবে না;

৯. প্রতি চালে অ্যামিবা যখন এক ঘর যায় তখন তার কতটুকু ATP খরচ হবে সেটা | A, B, C এর যেকোনাে একটির মানের সমান; খাদ্যগ্রহণের সময়েও শক্তি খরচ হয়। সেটি হবে A, B, C এর মধ্যে অপর যেকোনাে একটির মানের সমান;

১০. খুঁটির চাল শুরু করার আগেই শিক্ষার্থীকে A থেকে F এর মানসমূহ, X, Y, Z এর অবস্থান, এবং খরচের মানদুটি নির্ধারণ করে অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত খেলার সেটআপ’ ঘরে লিখে ফেলতে হবে। খেলা চলাকালে এই মানসমূহ পরিবর্তন করা যাবে না

১১.বর্তমান ধাপের নিট ATP = আগের ধাপের নিট ATP + বর্তমান ধাপে | অর্জিত ATP – বর্তমান ধাপে খরচ হওয়া ATP;

১২. তিনভাবে খেলাটি শেষ হতে পারে: (১) অ্যামিবার শক্তি শূন্য হওয়ার আগে শেষ (১৫ নং) ঘরে পৌঁছালে। (২) শেষ ঘরে না পৌঁছেও F পরিমাণ নিট ATP পেলে, যেখানে F হলাে A, B, C এর মধ্যে সর্বোচ্চ ATP মানের সাথে E যােগ করলে যত হয় তত। তখন অ্যামিবা দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে; (৩) বিরূপ পরিবেশ Y ঘরে পৌঁছে অ্যামিবার নিট ATP ঠিক শূন্য হলে, শূন্যের বেশিও নয় কমও নয়। তখন অ্যামিবা সিস্টে (নিষ্ক্রিয় দশা) পরিণত হয়ে উপযুক্ত পরিবেশের জন্য অপেক্ষা করতে থাকে;

১৩. প্রদত্ত উদাহরণে শুরু থেকে ৬ নং পর্যন্ত সাতটি ধাপে খেলা শেষ হয়েছে; প্রকৃতপক্ষে এর চেয়ে কম বা বেশি ধাপে খেলা শেষ হতে পারে; নিচের উদাহরণের প্রতিটি ধাপ ভালাে করে দেখে ও বুঝে নিয়ে তারপর খেলা শুরু করতে হবে;

খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ

খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ

এই ছিল তোমাদের ২০২১ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ।

আরো দেখুন-

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

এসএসসি পরীক্ষা ২০২১ অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ সকল অ্যাসাইনমেন্ট ও সমাধান

[ninja_tables id=”10942″]

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ