প্রাথমিক

করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি নির্দেশনা

২০২১ শিক্ষাবর্ষে করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। dpe.gov.bd ওয়েবসাইটে ০৪ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য ২০২১ সালে করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি নির্দেশনা প্রদান করা হয়।

যুগ্ম সচিব, পরিচালক (পলিসি ও অপারেশন) জনাব খালিদ আহম্মেদ স্বাক্ষরিত করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি প্রসঙ্গে প্রকাশিত পত্রে বলা হয়-

করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে।

এ প্রেক্ষিতে বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলমান রাখার স্বার্থে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করে ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করার জন্য অনুরােধ করা হলাে।

১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ০৮/১২/২০০৪খ্রি: তারিখের ওএম/৩১/বিদ্যা ঢাকা/0৪/৫১২১/৬৪ নং স্মারকের নির্দেশনা
মােতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

২। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছুক শিশুদের কোনরূপ ভর্তি পরীক্ষা নেয়া যাবে না।

৩। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪। ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়ােজনীয় তথ্যাদি রেজিস্টারে এন্ট্রি করে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

৫। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সময়ে সময়ে জারীকৃত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা ও অনুশাসনসমূহ অনুসরণপূর্বক শিক্ষকগণ শিশুদের ভর্তি নিশ্চিত করবেন

৬। অসুস্থ শিক্ষক/শিক্ষার্থী/কর্মচারী এবং সন্তান সম্ভবা শিক্ষিকাগণকে বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

৭। কোভিড-১৯ এর কারণে বেসরকারি কিন্ডার গার্টেন স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যে সকল শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে তীদের সকলকে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০৯/০৮/২০২০খ্রি: তারিখের ৩৮,০০,০০০০.০০৮.৯৯.০০১.১৬.২৬১ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি নির্দেশনা

আপনার জন্য আরও কিছু তথ্য:

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ