শিক্ষা সংবাদ

করোনার বন্ধে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির জরুরী বিজ্ঞপ্তি

বাংলাদেশের করোনাভাইরাস এর পরিস্থিতি যেন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। করণা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

করোনা ভাইরাসের এই বন্ধে এই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি চরম দুঃসংবাদ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী এমন নির্দেশনা প্রদান করেছে সকল সরকারি প্রতিষ্ঠান।

জেলা ও উপজেলা পর্যায়ে অনুপস্থিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ কে দ্রুত কর্মস্থলে উপস্থিত নিশ্চিতকরণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কাজে সম্পৃক্ত থেকে সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান সম্পর্কিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়-

করোনাভাইরাস প্রাদুর্ভাব কালীন মন্ত্রণালয় বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত রয়েছেন তাদেরকে দ্রুত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কাজে সম্পৃক্ত থেকে সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয় হতে অনুরোধ করা হয়েছে।

০২. এমতাবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোন ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল-

ক. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষা অফিস শিক্ষা প্রতিষ্ঠান যে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী অনুপস্থিত রয়েছেন, তাদেরকে দ্রুত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণসহ সার্বক্ষণিক নিজ নিজ কর্মস্থলে অবস্থান করা এবং
খ. সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে জেলা ও উপজেলা প্রশাসনের কাজে সম্পৃক্ত থেকে সহযোগিতা করা।

দুটো বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ