এইচএসসি বৃত্তি ২০২০ – কোন বোর্ডের কতজন আর কত টাকা দেওয়া হবে

২০২০ সালের আটোপাশ হাওয়া পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসি বৃত্তি দেওয়ার জন্য শিক্ষাবোর্ড সমূহের মধ্যে কোটা বন্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১২ এপ্রিল ২০২১ তারিখে এইচএসসি বৃত্তি ২০২০-এ কোন বোর্ডের কতজন আর কত টাকা দেওয়া হবে সে সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশিত হয়।

মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এইচএসসি ২০২০ মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টন সম্পর্কিত এই অফিস আদেশে বলা হয়-

২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য দেশের ৯টি শিক্ষবাের্ড হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১,০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬ মােতাবেক বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত শর্ত মােতাবেক বাের্ডভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হলাে :

এইচএসসি পরীক্ষা-২০২০, শিক্ষাবোর্ড সমূহের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি বন্টন বিবরণী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী ২০২০ সালের এইচএসসি বৃত্তিতে শিক্ষাবোর্ড সমূহের জন্য নির্ধারিত বৃত্তির কোটা উল্লেখ করা হল-

  • ঢাকা শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে – ৪২৭ জন এবং সাধারণ বৃত্তি পাবে ২৭০০ জন;
  • ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে – ৭২ জন এবং এবং সাধারণ বৃত্তি পাবে ৬৫৯ জন;
  • রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ১৯৪ জন এবং সাধারণ বৃত্তি পাবে ১২৬২ জন;
  • কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ৬৯ জন এবং সাধারণ বৃত্তি পাবে ৮৯৬ জন;
  • সিলেট শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ৩১ জন এবং সাধারণ বৃত্তি পাবে ৫৯২ জন;
  • বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ৩১ জন এবং সাধারণ বৃত্তি পাবে ৫৭০ জন;
  • যশাের শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ৯৪  জন এবং সাধারণ বৃত্তি পাবে ১০০২ জন;
  • চট্রগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ৮৬ জন এবং সাধারণ বৃত্তি পাবে ৭২৯;
  • দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি পাবে ১১১ জন এবং সাধারণ বৃত্তি পাবে ৯৬৬ জন;

মাউশি কর্তৃক ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় মেধা ও সাধারণ বৃত্তির টাকার পরিমাণ এবং বৃত্তি প্রদানের পদ্ধতিও জানানো হয়।

২০২০ সালের এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৮২৫ (আটশত পঁচিশ) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) : ১৮০০ (এক হাজার আটশত) টাকা পাবে এবং

সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩৭৫ (তিনশত পঁচাত্তর) টাকা এবং এককালীন অনুদান (বাৎসরিক): ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা করে পাবে।

শিক্ষার্থীদের বৃত্তির টাকা G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

এইচএসসি শিক্ষা বৃত্তি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির শর্তাবলী:

এই বৃত্তির ব্যয় চলতি (২০২০-২০২১) অর্থ বছরের রাজস্ব বাজেটের ১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।

২০২০-২০২১ অর্থবছরে বর্ণিত বৃত্তিগুলাের বরাদ্দ

(i) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬,

(ii) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০৭১.০৮.০০১.০৫-৪০২, তারিখ: ১১/০৫/২০১৫ এবং

(iii) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-৭৪১, তারিখ: ১৪/০৮/২০১৪ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণীয়।

বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ তফসীলভুক্ত অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ০৭ (সাত) দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে।

বৃত্তির গেজেট আগামী ২২/০৪/২০২১ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং উক্ত গেজেটের ০১ (এক) সেট হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে

এবং প্রকাশিত গেজেটের Soft Copy শিক্ষার্থীদের রােল ও রেজিস্ট্রেশন নম্বরসহ এক্সেল সীটে dsheboardgazette@gmail.com ঠিকানায় ই-মেইলে প্রেরণ করতে হবে।

কোটা বন্টন বিজ্ঞপ্তিটি দেখুন

আপনার জন্য এই সংক্রান্ত আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ