উচ্চতর গ্রেড সহ জাতীয় বেতনস্কেল ২০১৫ স্পষ্টিকরণ প্রকাশ

জাতীয় বেতন স্কেল ২০১৫ তে উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ সহ বেশ কয়েকটি বিষয়ের স্পষ্টীকরণ পরিপত্র প্রকাশ করেছে অর্থমন্ত্রণালয়ের অর্থ অনু বিভাগ; অর্থমন্ত্রণালয়ের অর্থ অনুবিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ ও ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল এর স্পষ্টীকরণ প্রকাশ করে যা আপনাদের সুবিদার্থে দেওয়া হল;

পরিপত্রের স্মারক নং- নং-০৭,০০,০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ-১)২৩২

পরিপত্র প্রকাশের তারিখ: তারিখঃ ২১-০৯-২০১৬ খ্রি

বিষয়ঃ জাতীয় বেতনস্কেল, ২০১৫ স্পষ্টিকরণ

উপর্যুক্ত বিষয়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী অবসরােত্তর ছুটিভােগীদের বেতন নির্ধারণ, সন্তোষজনক চাকরি এবং স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয় নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করা হইলঃ

(ক) অবসরােত্তর ছুটিভােগীদের বেতন নির্ধারণ:

অবসরোত্তর ছুটি (PR1) ভােগরত কর্মচারী অবসরােত্তর ছুটিকালীন সময়ে শুধু একটি বর্ধিত বেতন (Increment) পাইবেন, যাহা কেবলমাত্র তাঁহার পেনশন নির্ধারণের ক্ষেত্রেই প্রযােজ্য হইবে।

(খ) সন্তোষজনক চাকরি এবং স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তি:

সন্তোষজনক চাকরির ব্যাখ্যা:

সন্তোষজনক চাকরি বুঝাইতে কর্মচারিদের পদোন্নতিসহ প্রযােজ্য ক্ষেত্রে যেইভাবে সন্তোষজনক চাকরি বিদ্যমান বিধিবিধান অনুসৃত হইয়া থাকে বিবেচ্য উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির ক্ষেত্রেও অনুরূপ বিধি-বিধানসই প্রযােজ্য হইবে।

স্বয়ংক্রিয় এর ব্যাখ্যাঃ বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) ব্যতিরেকে প্রযোজাক্ষেত্রে মন্ত্রণালয়ের সচিব। নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এর অনুমােদন গ্রহণপূর্বক অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়টি নিষ্পত্তি করিতে হইবে।

(গ) উচ্চতর গ্রেডের প্রাপ্যতা:

(১) একই পদে কর্মরত কোন কর্মচারী দুই বা ততােধিক উচ্চতর স্কেল (টাইমস্কেল/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হউক) পাইয়া থাকিলে তিনি এই অনুচ্ছেদের অধীন উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন না।

(২) একই পদে কর্মরত কোন কর্মচারী একটিমাত্র উচ্চতর স্কেল (টাইমস্কেল)/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হউক) পাইয়া থাকিলে উচ্চতর স্কেল (টাইমস্কেল)/সিলেকশন গ্রেড পাইবার তারিখ হইতে পরবর্তী ৬(ছয়) বছর পূর্তির পর ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন।

(৩) একই পদে কর্মরত কর্মচারী কোন প্রকার উচ্চতর স্কেল (টাইমস্কেল)/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হউক) না পাইয়া থাকিলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি ১০(দশ) বৎসর চাকরি পূর্তিতে ১১তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ৬ বছরে পদোন্নতি না পাইলে ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন।

(৪) জাতীয় বেতনস্কেল, ২০১৫. এর ৭(১) ও ৭(২) এ প্রদত্ত সুবিধা কোন ক্রমেই ১৫/১২/২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাইবে না।

এই পরিপত্রটি প্রকাশ করে মােঃ শামীম আহসান, সহকারী সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ বাস্তবায়ন-১ শাখা

পরিপত্রটি ডাউলোড করুন

শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসিয়াল বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি-

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ