১৩ জুন থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ ২০২০ থেকে অদ্যাবধি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ১৩ জুন থেকে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত ২৭ মে ২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ধারাবাহিকতায় আগামী ১২ জুন ২০২১ তারিখ পর্যন্ত বন্ধ বর্ধিতকরণ এবং ১৩ জুন ২০২১ তারিখ হতে খােলা রাখা প্রসঙ্গে
বিজ্ঞপ্তিতে বলা হয়-

করােনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন ২০২১ তারিখ হতে এ | বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খােলা এবং শিক্ষা কার্যক্রম  পরিচালনার প্রয়ােজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

একইসাথে, করােনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন ২০২১ তারিখ পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ সময়ে নিজেদের এবং অন্যদের করােনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধকালীন শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারী করা হলাে।

১৩ জুন থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে মন্ত্রণালয়ের আদেশ

সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান পূর্বের ধারাবাহিকতায় আগামী ১২ জুন ২০২১ তারিখ পর্যন্ত বন্ধ বর্ধিতকরণ এবং ১৩ জুন ২০২১ তারিখ হতে খােলা রাখা প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ