সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি নির্বাচন স্থগিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন সকল বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ১৯ মার্চ ২০২০ তারিখে বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়।

নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত নোটিশে বলা হয়-

অত্র বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তার অবগতির জন্য জানানো যাচ্ছে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্র অনুযায়ী ১৮ মার্চ ২০২০ খ্রিস্টাব্দে ৩১ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফলে অত্র বোর্ডের আওতাধীন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে যা, এখনো সম্পন্ন হয়নি নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম যেখানে যে অবস্থায় আছে সেভাবে বন্ধ থাকবে।

intermediate and secondary education board 1961 (EP Ord No XXXIII of 1961) এর Section II এর ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ বিষয়ে করণীয় পরবর্তী সময়ে ভোট করতে জানিয়ে দেয়া হবে।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ