শিক্ষা সংবাদ

মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও করবেন যেভাবে

মাদ্রাসা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্ত করণ এর বিষয়ে একটি বিজ্ঞপ্তিসহ নির্দেশনা প্রদান করেছে মাউশি। ০৬ আগস্ট ২০২২ মাউশি ওয়েবসাইটে মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও করবেন যেভাবে এই তথ্যটি প্রকাশিত হয়।

এই বিজ্ঞপ্তিতে যেসকল শিক্ষক কর্মচারী মাদ্রাসা থেকে স্কুল বা কলেজে যোগদান করবেন তাদের এমপিওভুক্তির আবেদনের বিস্তারিত বিবরণসহ জানিয়ে দেওয়া হয়েছে।

মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, মাদ্রাসা/কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে এমপিওভুক্ত যে সকল জনবল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে যােগদান করেছেন তারা যেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনলাইন এমপিও সিস্টেমে এমপিওভুক্তির আবেদন করতে পারেন সে জন্য মাদ্রাসা/কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে বিধিমােতাবেক নিয়ােগপ্রাপ্ত ও যােগদানকৃত মাদ্রাসা/কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবল পূর্বের প্রতিষ্ঠান থেকে নাম কর্তন (Index Delete) সাপেক্ষে এতদসংগে সংযুক্ত নির্দেশনা অনুসরন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনলাইন এমপিও সিস্টেমে “Transfer option” এর মাধ্যমে বর্তমান প্রতিষ্ঠানে এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

নিচের ছবিতে মাউশি প্রকাশিত মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকদের এমপিও করবেন যেভাবে

আপনার জন্য আরও কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ