ফসলের মৌসুম – রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য – কাঠাল গাছ

৭ম শ্রেণির বন্ধুরা তোমাদের জন্য ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর কৃষি শিক্ষা বিষয়ের ফসলের মৌসুম – রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য – কাঠাল গাছ সংক্রান্ত প্রশ্ন সমূহের উত্তর জানবো; এই পাঠ শেষে তোমরা ফসলের মৌসুম বলতে কি বুঝ? রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী? মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী? মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ? কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণসহ সকল প্রশ্নের ‍উত্তর দিতে পারবে।

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: 

(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?

উত্তর: একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে।

অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে।

বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে, এগুলোকে মৌসুমী ফসল বলে।

(খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?

উত্তর: রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য:

আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা খুবই কম হয়ে থাকে।

এ সময় তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত সবই কম হয়ে থাকে। আবার চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ মৌসুম বলে।

রবি মৌসুম-

  • ১. তাপমাত্রা কম থাকে।
  • ২. বৃষ্টিপাত কম হয়।
  • ৩. বায়ুর আর্দ্রতা কম থাকে।
  • ৪. ঝড়ের আশঙ্কা কম থাকে।
  • ৫. শিলা বৃষ্টির আশঙ্কা কম থাকে।
  • ৬. বন্যার আশঙ্কা কম থাকে।
  • ৭. রোগ ও পোকার আক্রমণ কম হয়।
  • ৮. পানি সেচের প্রয়োজন হয়।
  • ৯. দিনের চেয়ে রাত বড় বা সমান হয়।

খরিপ মৌসুম-

  • ১. এ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে।
  • ২. বৃষ্টিপাত বেশি হয়।
  • ৩. বায়ুর আর্দ্রতা বেশি থাকে।
  • ৪. ঝড়ের আশঙ্কা বেশি থাকে।
  • ৫. শিলা বৃষ্টির আশঙ্কা বেশি থাকে।
  • ৬. বন্যার আশঙ্কা বেশি থাকে।
  • ৭. রোগ ও পোকার আক্রমণ বেশি হয়।
  • ৮. পানি সেচের প্রয়োজন হয়না।
  • ৯. দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য সমান বা বেশি হয়।

(গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?

উত্তর: মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি  উপাদানগুলো উপস্থিত থাকে।

(ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?

উত্তর: মুরগির খামারে খাদ্য ও পানি গুরুত্বপূর্ণ। কারণ –

মুরগির খাদ্য ব্যবস্থাপনাই হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে।

তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। বসতবাড়িতে উন্নত জাতের মুরগী পালন করলে সুষম খাদ্য না দেওয়া হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবেনা।

খামারে মুরগি পালনে মোট ব্যয়ের ৭০% খাদ্য বাবদ খরচ হয়। মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে। তাই মুরগির খামারে খাদ্য ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।

২। নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর: 

পর্যবেক্ষণের বিষয় গাছের বৈশিষ্ঠ্য
ক. কী ধরনের উদ্ভিদ

খ. কাণ্ডের বৈশিষ্ঠ্য।

গ. বীজের বর্ণ

ঘ. ফুলের বর্ণ

ঙ. কোথায় কোথায় চাষ হয়।

চ. কেমন মাটিতে চাষ হয়

ক.

খ.

গ.

ঘ.

ঙ.

চ.

উত্তর: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা হল:

  • ক. যে ধরনের উদ্ভিদ- দ্বিবীজপত্রী, কাষ্ঠল ও চিরহরিৎ বৃক্ষ
  • খ. কান্ডের বৈশিষ্ট্য- শক্ত
  • গ. বীজের বর্ণ- সাদা
  • ঘ. ফুলের বর্ণ- সবুজ
  • ঙ. যেখানে যেখানে চাষ হয়- গাজীপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহের ভাওয়াল এলাকা ও রংপুর
  • চ. যে মাটিতে চাষ হয়- লাল মাটির উঁচু জমিতে

তোমাদের জন্য এই টিউনটি পাঠিয়েছে খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি কলেজ

৭ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:

শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে;

JOIN BANGLANOTICE FACEBOOK GROUP

Subscribe YouTube Channel

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ