এবার কুমিল্লা জেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা : আওতার বাহিরে যা যা থাকছে

করোনা পরিস্থিতি যেন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থান লকডাউন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে সরকার।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলা কে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কুমিল্লা জেলা প্রশাসক।

কুমিল্লা জেলা প্রশাসকের অফিশিয়াল গণবিজ্ঞপ্তি তে লকডাউন এর বিষয়টি ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর ১০-০৪-২০২০ তারিখের ১ গণ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়-
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির ১০-০৪-২০২০ তারিখের অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় কুমিল্লা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো।

এ জেলায় জনসাধারণের প্রবেশ অবস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এজেলা হতে অন্য জেলায় গমন করতে পারবেন না।

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২। সকল ধরনের গণপরিবহন জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা চিকিৎসাসেবা কৃষিপণ্য খাদ্য পণ্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

৩। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় ও আন্তর্জাতিক মহাসড়কে কুমিল্লা জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে যানবাহন প্রবেশ ও প্রস্থানে বন্ধ থাকবে।

৪। জনস্বার্থে জারীকৃত আদেশ অদ্ভুত ১০-০৪-২০২০ শুক্রবার হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে। উক্ত আদেশ অমান্য কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকলকে এই বিধিনিষেধ মেনে কুমিল্লা শহরে প্রবেশ এবং প্রস্থানের বিষয়ে সর্বোচ্চ সতর্কতায় অবলম্বন এর অনুরোধ করা হচ্ছে।

করোনায় কুমিল্লা লক ডাউন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ