একাদশ শ্রেণিতে ভর্তি : আগামী ৬ জুন থেকে কার্যক্রম শুরুর পরিকল্পনা

করোনাভাইরাস সমগ্র পৃথিবী কে স্থবির করে দিয়েছে। ভয়ঙ্কর এই ভাইরাসের করালগ্রাস থেকে বাদ পড়েনি বাংলাদেশ।

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের পাঠদান কার্যক্রম।

পুনরায় কবে আবার চালু হবে দেশের শিক্ষা ব্যবস্থা তা নিয়ে সন্দিহান আপামর জনতা। এদিকে ২০২০ সালের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে। এখনো পর্যন্ত ফলাফল প্রকাশের কোনো ঘোষণা পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে সাধারণ ছুটি শেষ হওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে ২০২০ সালের এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডগুলোর বিশ্বস্ত সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

আরো জানা গেছে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সূত্রে এই তথ্য পাওয়া যায়।

সূত্রে প্রাপ্ত তথ্য মতে শিক্ষার্থীরা প্রথম ধাপে ধাপে ৬ থেকে ২৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন যাচাই-বাছাই শেষে ৫ জুলাই প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হতে পারে।

এই মাসের মধ্যে ২০২০ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলে আগামী জুন মাসের ৬ তারিখ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ডাক্তার মোঃ হারুনুর রশিদের থেকে প্রাপ্ত তথ্যমতে এই বিষয় জানা যায়।

তিনি আরো বলেন- এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

চলতি মাসেই এসএসসি সমমানের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করার বিষয়ে জোর প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। এবং ফলাফল প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আরম্ভ হবে।

২০২০ সালের এসএসসি ফলাফল প্রকাশের লক্ষ্যে ৯০% ওএমআর শিট এর মধ্যে বোর্ড এসে পৌঁছানো হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক জানান।

আরো জানা যায় এবারের এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশের তেমন কোনো আনুষ্ঠানিকতা করা হবে না। শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে এবং একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে ঘরে বসে করা যাবে।

একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম ও বিস্তারিত গাইড লাইন পেতে আমাদের পেইজে কানেক্টেড থাকো এবং এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় ফরম ও গাইড লাইন ডাউনলোড অথবা পড়ে নাও।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ