উপবৃত্তি

উপবৃত্তির টিউশন ফি পেতে স্কুল ও কলেজ এর তথ্য আপডেট এর নিয়মাবলি

উপবৃত্তির টিউশন ফি পেতে স্কুল ও কলেজ এর তথ্য আপডেট এর নিয়মাবলি: সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি ও টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে প্রতিষ্ঠনের তথ্য এন্ট্রি- আপডেট করণ প্রসঙ্গে একটি নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি ও টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি/আপডেট করণ প্রসঙ্গে ১২.০১.২০২১ তারিখে স্মারক নং-এইচএসপি/মাঠ পর্যায়ে যােগাযােগ/০৪/২০১৯ (০৫) মাধ্যমে প্রকাশিত নির্দেশনায় বলা হয়-

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের HSP MIS এ তথা এন্ট্রি/আপডেট করার জন্য ইতােপূর্বে পত্র প্রদান করা হলেও বহু শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি/আপডেট করেনি।

ফলে উপবৃত্তি ও টিউশন ফি প্রাপ্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। আগামী ২১.০১.২০২১ তারিখে মধ্যে প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি/আপডেট করার জন্য অনুরােধ করা হলাে।

প্রতিষ্ঠানের তথ্য আপডেট/এন্ট্রির জন্য বিষয়ে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

১। ISP MIS এ লগইন করার নিয়মাবলী: HSP MIS এর লিংক (http://hspbd.com/HSP-MIS/login) লগইন করলে একটি ঠিন প্রদর্শিত হবে।

User Name/ID ও Password টাইপ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। User Name/ID ও Password ঠিক থাকলে তিনটি অপশন প্রদর্শিত হবে।

  • উপবৃত্তির জন্য প্রথমটি অর্থাৎ হারমােনাইজড স্টাইপেন্ড প্রােগ্রাম (এইচএসপি) এ ক্লিক করলে HSP MIS এর ড্যাশবোর্ড প্রদর্শিত হবে।
  • ড্যাশবাের্ডে প্রবেশ করে প্রতিষ্ঠানের নাম ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে কাজ শুরু করতে হবে।

প্রতিষ্ঠানের তথ্য আপডেট/এন্ট্রির নিয়ামাবলী:

  • HSP MIS এ প্রবেশ করে মেনুবার অনুসরণ করে ‘কনফিগারেশনে ক্লিক করতে হবে।
  • “প্রতিষ্ঠান তথ্য” বাটনে ক্লিক করুন।
  • “প্রতিষ্ঠান তালিকায় গিয়ে খুঁজুন বাটনে ক্লিক করুন।
  • “সম্পাদন” বাটনে ক্লিক করুন। অতঃপর প্রতিষ্ঠান প্রােফাইল ফর্মে তথ্যসমূহ অর্থাৎ প্রতিষ্ঠান তথ্য, প্রতিষ্ঠান শিক্ষার্থীর তথ্য, প্রতিষ্ঠান ঠিকানা, পেমেন্টের তথ্য আপডেট/এন্ট্রি করতে হবে।
  • সর্বশেষ “সংরক্ষণ” বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।

উপবৃত্তির টিউশন ফি পেতে স্কুল ও কলেজ এর তথ্য আপডেট এর নিয়মাবলি

উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে অনলাইন ব্যাংক একাউন্ট (১৩ থেকে ১৭ ডিজিট) নম্বর এন্ট্রি করতে
User Narme/ID ও Password ব্যবহার করে HSP MIS এ লগ ইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে hsp.sstipend@gmail.com ই-মেইলে যােগাযােগ করার অনুরােধ করা হলাে।

উপবৃত্তির টিউশন ফি পেতে স্কুল ও কলেজ এর তথ্য আপডেট এর নিয়মাবলি সংক্রান্ত বিজ্ঞপ্তি

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

চাকুরি, শিক্ষা, প্রশিক্ষণ, বৃত্তিসহ দেশ বিদেশের যেকোন অফিসিয়াল তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ