অতিরিক্ত শ্রেণি শাখা, বিভাগ ও বিষয় খোলার জন্য কাগজপত্র

অতিরিক্ত শ্রেণি শাখা, বিভাগ ও বিষয় খোলার জন্য কাগজপত্র । শিক্ষা মানুষের মৌলিক অধিকার। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত সমৃদ্ধ। কাজেই একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠন করার মানসে এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের সর্বত্র বিপুলসংখ্যক বিভিন্ন মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রেগুলেটরি বডি হিসেবে বোর্ডগুলো মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে থাকে। কুমিল্লা শিক্ষাবোর্ড কুমিল্লার আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে সযত্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত শ্রেণি শাখা, বিভাগ ও বিষয় খোলার জন্য কাগজপত্রের অনুলিপি নিম্নরূপ-

সেবার নাম :

অতিরিক্ত শ্রেণি শাখা, বিভাগ ও বিষয় খোলা

অতিরিক্ত শ্রেণি শাখা, বিভাগ ও বিষয় খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র :

  • (১) কমিটির রেজুলেশনের কপি।
  • (২) বিগত তিন বছরের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের কম্পিউটার শীট।
  • (৩) সর্বশেষ অডিট রিপোর্ট।
  • (৪) শিক্ষক কর্মচারীর তালিকা ও শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা।
  • (৫) জমির হালনাগাদ খাজনা পরিশোধের রশিদ।
  • (৬) সংরক্ষিত তহবিলে ৫০,০০০/- টাকা এবং সাধারন তহবিলে ৩০,০০০/- টাকা জমার ব্যাংক সনদ।
  • (৭) (স্ব স্ব বিদ্যালয় প্যাডে) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের অনাপত্তিপত্র।
  • (৮) ফি বাবদ প্রতিটি অতিরিক্ত শ্রেণি শাখার জন্য ১৫০০/- টাকা করে,
  • (৯) মাধ্যমিক পর্যায়ে বিভাগ খোলা বিভাগ প্রতি ৩০০০/- (তিন হাজার) টাকা এবং অন্যান্য বিষয় খোলা বাবদ ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা ফি জমা দেয়ার রসিদ।

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান :

www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :

অতিরিক্ত শ্রেণি খোলা ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা। প্রতি বিভাগ ৩০০০/- (তিন হাজার) টাকা এবং বিষয় খোলা ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা। অনলাইনে সোনালী সেবার মাধ্যমে অথবা সোনালী ব্যাংক থেকে সচিব শিক্ষাবোর্ড, কুমিল্লা বরাবর পে-অর্ডার/ডিডি সংগ্রহপূর্বক বোর্ডের হিসাব শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল :

বিদ্যালয় শাখা
বিদ্যালয় পরিদর্শক
কক্ষ নং- ১০৫
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৭০০
e-mail : azharulislamliton1980@gmail.com

ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ই-মেইল :

চেয়ারম্যান
কক্ষ নং- ৩০১
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৩২৮
e-mail : comillaboard@gmail.com
আরো দেখুন-

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ