শিক্ষা ব্যবস্থাপনা

সরকারি – বেসরকারি শিক্ষকদের PDS আইডি কিভাবে পাবেন!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষক-কর্মচারীদের অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য পিডিএস আইডি পদ্ধতি চালু করেছে। EMIS এর বিভিন্ন সেবা যেমন এমপিও, বদলি, উচ্চতর গ্রেড, এমপিও রিলিজসহ সকল সেবা পেতেই PDS – Personal Data sheet হালনাগাদ থাকতে হবে।

EMIS এর PDS-Personal Data Sheet আপডেট করার জন্য বর্তমানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের PDS আইডি লাগবে। আমাদের ফেসবুক পেইজে এবং গ্রুপে অনেক শিক্ষক/কর্মচারী PDS আইডি সংগ্রহের নিয়ম জানতে চেয়েছেন।

পিডিএস (PDS) আইডি কি

PDS হলো Personal Data Sheet এর সংক্ষিপ্তরূপ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও চাকরির সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করার জন্য এটি ব্যবহার করা হয়।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ এর আওতাধীন সকল অফিস ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তাদের জন্য পিডিএস সেবা চালু করেছে এবং সবাইকে পোর্টালে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

PDS আইডি জানার পদ্ধতি

পোর্টালে তথ্য হালনাগাদ ও ইউজার ডাটা আপডেট করার জন্য পিডিএস আইডি জানতে হবে। আপনাদের জন্য আজকে দেখানোর চেষ্টা করবো কিভাবে PDS আইডি সংগ্রহ করবেন।

১. PDS আইডি সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে https://emis.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর নিচের ছবিমত একটি পেইজ ওপেন হবে-

PDS আইডি সংগ্রহের নিয়ম

২. এখান থেকে লাল চিহ্নিত Portal বাটনে ক্লিক করবেন। পোর্টাল বাটনে ক্লিক করলে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারীদের পিডিএস পোর্টাল চালু হবে। (নিচের ছবিতে লক্ষ্য করুন)

উপরের ছবিতে উল্লেখিত পেইজে আপনি চারটি ড্রপডাউন বক্স দেখতে পাবেন।
  1. প্রথম বক্স থেকে আপনার বিভাগ নির্বাচন করুন-
    বিভাগ নির্বাচন করুন লিখার উপর ক্লিক করলে বিভাগ সমূহের নাম আসবে।
    তালিকা থেকে আপনার পছন্দের বিভাগের নামে ক্লিক করবেন।
  2. দ্বিতীয় বক্স থেকে আপনার কর্মরত জেলার নাম সিলেক্ট করুন।
  3. তৃতীয় বক্স থেকে আপনার প্রতিষ্ঠানের উপজেলার নাম সিলেক্ট করুন।
  4. চতুর্থ বক্স থেকে আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করুন।
    (মনে রাখবেন, প্রথমে বিভাগ তারপর জেলা এরপর উপজেলা ক্রমান্বয়ে নির্বাচন করতে হবে। তা নাহলে আপনি তালিকা দেখতে পাবেননা।)

প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার পর আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের নামের তালিকা দেখতে পাবেন। (নিচের ছবির মত)

শিক্ষকদের PDS আইডি সম্বলিত তালিকা

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক/কর্মচারী পিডিএস জানতে পারবেন।

আরও দেখুন- শিক্ষকদের PDS কি, কেন লাগবে ও কিভাবে আপডেট করতে হয়! সব তথ্য একসাথে

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ