আল-আসমাউল হুসনা (আল্লাহর গুনবাচক নাম) – দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র

আল-আসমাউল হুসনা (আল্লাহর গুনবাচক নাম) – দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহান আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। মানুষ পৃথিবীতে নিজের স্বাধীন ইচ্ছায় চলাচল করতে পারে। মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে আবার বিগড়ে যেতে পারে। যারা আল্লাহর গুণে গুনান্বিত হয় তারা দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করে। আজ তোমাদের সাথে আল আসমাউল হুসনা, আল্লাহর কয়েকটি গুণবাচক নাম ও দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র বিষয়ে আলোচনা করবো।

এই আটির্কেল পড়ে তোমরা ৬ষ্ঠ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২য় অ্যাসাইনমেন্ট এর উত্তর লিখতে পারবে।

আজকের পোস্ট পড়লে তুমি যেসকল প্রশ্নের উত্তর সহজভাবে লিখতে পারবে তাহল-

  • ১। আল-আসমাউল হুসনা বলতে কি বোঝায়?
  • ২। আল্লাহ পাকের ৫টি গুণবাচক নাম অর্থসহ লিখা।
  • ৩। তুমি কিভাবে আল্লাহ গুণে গুনান্বিত হতে পারো তা জানা।
  • ৪। “দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র’ – বাক্যের ব্যাখ্যা করতে পারা।

কথা বাড়িয়ে চলো শুরু করা যাক-

১। আল-আসমাউল হুসনা বলতে কী বোঝায়?

আসমাউল হুসনা আরবি শব্দ। আসমা শব্দের অর্থ নামসমূহ আর হুসনা শব্দের অর্থ সুন্দরতম।

অতএব আসমাউল হুসনা অর্থ আল্লাহর গুনবাচক নাম। ইসলামী পরিভাষায় আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর নামসমূহ কে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়।

২। আল্লাহর পাঁচটি গুণবাচক নাম অর্থসহ:

  • ক. আল্লাহু মালিক : আল্লাহ অধিপতি;
  • খ. আল্লাহু করিম : আল্লাহ দয়াময়;
  • গ. আল্লাহু আলিম : আল্লাহ সর্বজ্ঞ;
  • ঘ. আল্লাহু হাকিম : আল্লাহ প্রজ্ঞাময়;
  • ঙ. আল্লাহু কাদির : আল্লাহ সর্বশক্তিমান;

৩। তুমি কিভাবে আল্লাহর গুনে গুণান্বিত হতে পারো?

আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তায়ালাকে ভালোভাবে চিনতে পারি।

ফলে তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে সহজ হয়। আল্লাহ তাআলা এসব গুণ আমরা অনুশীলন করব।

এতে আমাদের চরিত্র সুন্দর হবে। সকলেই আমাদের ভালবাসবে। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন।

আল্লাহর গুণবাচক নামসমূহ নিজের মধ্যে ধারণ করে আমি আল্লাহর গুনে গুণান্বিত হতে পারি।

৪। ‘দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’ ব্যাখ্যা করো;

দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র কথাটির ব্যাখ্যা হল: শস্য ক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে আর গম চাষ করলে গম লাভ করে।

তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি ভালো হয় আর অলসতার কারণে চাষাবাদ না করলে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না।

দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভাল কাজ করি, আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলি তাহলে আখেরাতে ভালো ফল লাভ করব।

আর যদি নিজ ইচ্ছা মত চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব।

সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তোমাদের জন্য আজকের এই টিউনটি প্রদান করেছেন ইব্রাহীম আল হাসান, ন্যাশনাল ইউনিভার্সিটি

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।

  • তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice

দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন;

ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।

তোমার জন্য নির্বাচিত কয়েকটি তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ