বার্ষিক পরীক্ষার খসড়া নম্বর বিন্যাস ও সিলেবাস প্রকাশ করলো শিক্ষাবোর্ড

মাধ্যমিক ও ‍উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর বার্ষিক পরীক্ষার খসড়া নম্বর বিন্যাস ও সিলেবাস প্রকাশ করেছে। প্রশ্নব্যাংকের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির বার্ষিক এবং ১০ম শ্রেণির প্রাক নির্বাচনি পরীক্ষা গ্রহণের খসড়া সিলেবাসের উপর মতামত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে এই তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, যশাের এর পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরিচালক (প্রশ্নব্যাংক সেল) জনাব প্রফেসর মাধব চন্দ্র রুদ্র প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা ২০২১ গ্রহণের লক্ষ্যে খসড়া পাঠ্যসূচির উপর মতামত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো হয় যে-

যশাের শিক্ষা বাের্ডের অনলাইন প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করে আগামী ২৪ নভেম্বর, ২০২১ খ্রি. থেকে ৩০ নভেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা ২০২১ গ্রহণ করা হবে।

বার্ষিক পরীক্ষার খসড়া নম্বর বিন্যাস ও সিলেবাস প্রকাশিত

[ninja_tables id=”12827″]

এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা কর্তৃক প্রকাশিত ১৩/১০/২০২১ খ্রি. তারিখের স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০২০.১১৯০-এর নির্দেশনা অনুসরণপূর্বক বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খসড়া পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে।

পরীক্ষা গ্রহণের পূর্ব পর্যন্ত যদি অন্য কোনাে অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা প্রদান করে, তাহলে তা এই পাঠ্যসূচির সাথে সমন্বয় করা হবে ।

অত্রসাথে সংযুক্ত খসড়া পাঠ্যসূচি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৩ অক্টোবর, ২০২১ খ্রি. তারিখের মধ্যে controller@jessoreboard.gov.bd অথবা নিম্নস্বাক্ষরকারীর নিকট জানানাের জন্য অনুরােধ করা হলাে।

নিচের ছবিতে বার্ষিক পরীক্ষার খসড়া নম্বর বিন্যাস ও সিলেবাস সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

বার্ষিক পরীক্ষার খসড়া নম্বর বিন্যাস ও সিলেবাস প্রকাশ করলো শিক্ষাবোর্ড
সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা ২০২১ গ্রহণের লক্ষ্যে খসড়া পাঠ্যসূচির উপর মতামত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সিলেবাস ও নম্বর বিন্যাস ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ