ঘরেই পড়তে হবে তারাবির নামাজ, করা যাবে না ইফতার মাহফিল

ঘরেই পড়তে হবে তারাবির নামাজ, করা যাবে না ইফতার মাহফিল: ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের উৎসব সিয়াম সাধনা। পবিত্র সিয়াম সাধনার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর সান্নিধ্য পেতে চান।

বছরের অন্যান্য দিনগুলো চাইতে সিয়াম সাধনার সময়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন মুসলমান সম্প্রদায়। সিয়াম সাধনার মধ্যে যে দুটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে তারাবির নামাজ এবং ইফতার। সিয়াম পালনের পূর্ব শর্ত তারাবির নামাজ আদায়। এই তারাবির নামাজ মুসল্লিগণ মসজিদে জামাতে আদায় করে থাকে।

কিন্তু করোনাভাইরাস এর পরিস্থিতিতে সরকার সমস্ত ধরনের গন জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছেন। রমজান মাসের সিয়াম পালনের তারাবির নামাজ নিয়ে মুসল্লিদের মধ্যে অনেক প্রশ্ন ছিল।

যেখানে জুমার দিনে মসজিদে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে সেখানে সিয়ামের সময়ে তারাবির নামাজ মসজিদে আদায় করা যাবে কিনা সে বিষয়টি নিয়ে প্রশ্নের শেষ ছিল না।

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় প্রকৃত রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। 24 তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে একটি সভার আয়োজন করেন। সবাই চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ সিয়াম পালন শুরু হয়েছে।

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস এর বিস্তার ঘটেছে। মুসল্লিদের মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ এর মত তারাবির নামাজ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

24 তারিখ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এসব জামাতও তারাবির নামাজে ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম দুইজন হাফেজ সর্বোচ্চ 12 জন অংশগ্রহণ করতে পারবেন। বাকি মুসল্লিগণ ঘরেই তারাবির নামাজ ও এশার নামাজ আদায় করবেন।

সরকারি নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সকলের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত রাখার স্বার্থে রমজান মাসে কোন মানুষ বা প্রতিষ্ঠান ইফতার মাহফিল আয়োজন করতে পারবেন না। সরকারের এই নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

শুক্রবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর প্রায় সব মসজিদে সরকারি নির্দেশনা মেনেই প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস।

রমজানের মহিমায় মহান আল্লাহ তায়ালা পৃথিবীর চলমান সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বলে ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস। সূত্র: ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, দৈনিক যুগান্তর

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

ঘরেই পড়তে হবে তারাবির নামাজ, করা যাবে না ইফতার মাহফিল

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ