বেসরকারি কলেজের প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি

২০১৮ এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি কলেজের প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; ০১ মার্চ ২০২১ মাউশি ওয়েবসাইটে কলেজ অধ্যক্ষদের নিকট বেসরকারি কলেজের প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি কলেজের [স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ] প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

সূত্রস্থ পত্র অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মােতাবেক শূণ্য পদ পূরণ ও পদোন্নতি প্রদান সংক্রান্ত বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদান করবে।

বর্ণিত বিষয়ে সিদ্ধান্তের আলােকে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক অগ্রগতি প্রতিবেদন প্রেরণ করার জন্য অত্র অধিদপ্তরের এইচআরএম ইউনিট অনুরােধ করেন।

এমতাবস্থায়, জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি কলেজে প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য নিম্নোক্ত ছক মােতাবেক পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

উল্লেখ্য কোন প্রকার ভুল তথ্য প্রদান করা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

তথ্য প্রেরণের ঠিকানা:

হার্ড কপি প্রেরণের ঠিকানা: 

  • উপপরিচালক (কলেজ- ২),
  • কক্ষ নং- ৩১৪
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
  • ১৬, আব্দুল গণি রােড, বাংলাদেশ, ঢাকা ফোন: ৪১০৫০২৮৮

সফটকপি প্রেরণের ঠিকানা:

উপরোক্ত তথ্যটি (PDF Copy and Word Copy) প্রস্তুত করে ncollege@dshe.gov.bd ঠিকানায় ইমেইল করতে হবে।

ফরম্যাটসহ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি কলেজের [স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ] প্যাটার্ণভুক্ত শূন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিটি

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট:

সফটডোড, গ্র্যাফিয়ারভিডিও বার্তাবিডি রোস্টার, সাহসী বার্তাবঙ্গ আয়না;

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ